হবিগঞ্জে স্ত্রী-সন্তানকে না পেয়ে স্বামীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত প্রাঙ্গণেই বুকে ছুরিকাঘাতে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে তিনি নিজের বুকে পরপর তিনবার ছুরি চালান।
নিহত যুবক হাফিজুর রহমান শহরের কামড়াপুর গ্রামের বসিন্দা নূর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নানার বাড়িতে বসবাস করছিলেন।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আজ সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বেরিয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed