দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ১৭৯৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৯৯ জন। আর এই ২৪ ঘণ্টায় দেশে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৭৯৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন হয়েছে।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত এক দিনে ২ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ নিয়ে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫জন হয়েছে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed