Main Menu

হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গভীর রাত থেকে ভোর পর্যন্ত পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মত কুয়াশা। সকাল ১১টা পর্যন্ত কুয়াশা থাকছে । গত কয়েক দিন দিনের বেলা হালকা গরম থাকলেও বৃহস্পতিবার থেকে হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে ।
বিকাল থেকে সকাল পর্যন্ত থাকছে তীব্র শীত।

এদিকে তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছেন না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় নিম্ন আয়ের লোকজন রাস্তার পাশে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষজন সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Share





Related News

Comments are Closed