চলে গেলেন কিংবদন্তী ফুটবলার পাওলো রসি
স্পোর্টস ডেস্ক: দিয়েগো ম্যারাডোনার পর এবার চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তী ফুটবলার পাওলো রসি। ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড।
সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন ছিলেন ইতালির সাবেক এই ফুটবলার। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম আরএআই স্পোর্ট। এখানেই ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করতেন রসি। তবে, রসির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।
সংবাদমাধ্যমটির উপস্থাপক এনরিকো ভারালের টুইট, ‘খুব দুঃখের দিন। পাওলো রসি আমাদের ছেড়ে চলে গেছেন। পাবলিতো আমাদের জন্য অবিস্মরণীয়, ’৮২ বিশ্বকাপে সে আমাদের ভালোবাসার বন্ধনে বেঁধেছিল। শান্তিতে ঘুমাও পাওলো।’
১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রসি। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছিলেন রসি। একই বছর ব্যালন ডি’অর-ও জিতেছিলেন তিনি।
ক্লাব ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে তার ইতালিতেই। য়্যুভেন্তাস ও এসি মিলানের মত বড় ক্লাবগুলোয় খেলেছিলেন তিনি। দু’বার সিরিআ’সহ ১৯৮৪ ইউরোপিয়ান কাপ জিতেছেন রসি।
কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ইতালিতে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed