Main Menu

সিলেটে করোনায় আরও ২ মৃত্যু, আক্রান্ত ৪১

বৈশাখী নিউজ ডেস্ত: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৬৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৪, হবিগঞ্জে ১ হাজার ৯২২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ২৫০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৮৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন মারা গেছেন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩১ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ২৯ এবং মৌলভীবাজারের ২ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৯৯৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২০ জন, হবিগঞ্জে ১৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১৭২৩ জন সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

 

Share





Related News

Comments are Closed