কমলগঞ্জের ৯টি ইউনিয়নে কম্বল বিতরণ শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জের ৯টি ইউনিয়নের দুঃস্থ অসহায় দরিদ্রদের শীত নিবারণের জন্য ১০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য. বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী মাধবপুর, ইসলামপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সমাজ সেবক ইমতিয়াজ আহমদ প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বুধবার থেকে পির্যায়ক্রমে কমলগঞ্জের বাকি ইউনিয়ন গুলোতে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হবে।
নোট ছবি সংযুক্ত।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed