রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সিলেটে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার’ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট এলাকা থেকে আব্দুল কাদের (২৯) নামের ওই যুবককে আটক করা হয়।
আজ মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আটক আব্দুল কাদের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পারকুল গ্রামের আব্দুন নূরের ছেলে। তিনি নগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় বসবাস করছিলেন।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, আব্দুল কাদের ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সড়ক পরিবহন মন্ত্রী, সেনাপ্রধান, আইজিপিকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করেন। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এসআই মো. আসাদুজ্জামান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed