পঞ্চগড়ে আকাশ মেঘাচ্ছন্ন
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা উঠানামা করছে। দিনের বেলা গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত থাকছে শীত। শীতের কারণে নিম্ন আয়ের লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। ফলে তারা পরিববার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন। তারা সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন। এদিকে সোমবার সকাল থেকে পঞ্চগড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রোববার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed