সিলেটে আরও ৩০ জন করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২ জন বিভাগের মৌলভীবাজার জেলার বাসিন্দা।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একইদিনে সিলেট বিভাগে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১৯ জন সিলেটের ও ৩ জন মৌলভীবাজার জেলার।
তবে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮২২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৫৯৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও হবিগঞ্জে ১ জন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৬২৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৭ জন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More



Comments are Closed