Main Menu

কোভিড সেন্টারে বিয়ে করলেন করোনাক্রান্ত তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের বারা শাহবাদের কেলওয়ারা কোভিড-১৯ সেন্টারে করোনাক্রান্ত এক তরুণীর বিয়ে হয়েছে। বিয়ের দিনই কনে করোনা পজিটিভ হওয়ায় সরকারি কোভিড নীতিমালা মেনে বিয়ের আয়োজন করা হয়।

বর-কনে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া বর পিপিই’র ওপর দিয়ে ঐতিহ্যবাহী পাগড়ি পরেছিলেন। আর কনে ফেসশিল্ড ও হাতে গ্লাভস পরেছিলেন। এই দম্পতির বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে।

রাজস্থানের সরকারের অনুমতিক্রমে বিয়ের অনুষ্ঠানে মাত্র ১০০ জন লোক প্রবেশ করতে দেওয়া হয়। এর বেশি হলে বা কোন নীতিমালা ভঙ্গ করলে অনুষ্ঠানস্থলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। যদিও করোনার মধ্যে এমনকি কোভিড সেন্টারে বিয়ের অনুমতি দেয়ায় ইতিমধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। খবর এএনআই।

Share





Related News

Comments are Closed