কমলগঞ্জে ইজিবাইক-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ কুরমা চা বাগান থেকে আদমপুর আসার পথে ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই চা শ্রমিক সন্তান এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু সঞ্জয় রেলী (১২) কুরমা চা বাগানের কালিটিলা শ্রমিক বস্তির চা শ্রমিক স্বপন রেলীর ছেলে।
রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আদমপুর আসার পথে গুলেরহাওর বাজার এলাকায় একটি ইজিবাইকের সাথে একটি সিএনজি অটোর মুখোমুখী সংঘর্ষে শিশু সজল রেলী ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed