সিলেটে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস পালন
বৈশাখী নিউজ ডেস্ক: ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষন দিবস হিসেবে পালন করেছে সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন। এ উপলক্ষে রবিবার বিকেলে সিলেট নগরীর সুরমা মাকেটস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিলেট জেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও সিলেট জেলা জাপা’র সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া।
সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, যুব সংহতির কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা দৌলা মিয়া, ইউসুফ সেলু, আবুল কালাম আজাদ, যুব নেতা আবদুল মালিক, হোসেন আহমদ, কয়েছ আহমদ, আব্দুল হান্নান চৌধুরী, ফারুক আহমদ, এসএম শামীম আহমদ, এইচএম মাসুক মিয়া, আলমাছ উদ্দিন, কাওছার হোসেন হীরা, মোহাম্মদ আলী রাসেল, মোঃ ওলি মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালের ৬ ডিস্বের জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদ শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করে যে নজির স্থাপন করেছিলেন তা দেশের সংবিধান রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এ জন্য জাতি তাকে চিরদিন স্মরণ রাখবে। তাই পল্লী বন্ধুর আদর্শ ও ঐতিহ্যকে সমুন্নত রেখে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed