গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া কাশেমপুর এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, গতকাল শনিবার রাতে বা ভোরে কোন এক সময় ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।
সেলিম রেজা বলেন, নিহত তিনজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থান এলাকায় ফয়সাল, সজিব ও সোহান।
সেলিম রেজা জানান, তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed