Main Menu

পঞ্চগড়ে পুকুরে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে পড়ে আল আমিন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আল আমিন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

আল আমিনের চাচা তরিকুল ইসলাম ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর আলী জানান, আল আমিনের বাবা শহিদুল ইসলাম পাঁকা বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ির পাশের পুকুর হতে সেচপাম্প দিয়ে ঘরের দেয়ালে পানি দেওয়ার জন্য পাইপ ঠিক করতে পুকুরের ধারে নেমেছিল সে। এ সময় পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজিঁর এক পর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখেন। আল আমিন সাঁতার জানতো না বলে তার চাচা তরিকুল ইসলাম জানিয়েছেন।

আটোয়ারী থানার ওসি মো. ইজার উদ্দিন পুকুরের পানিতে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

Share





Related News

Comments are Closed