Main Menu

পঞ্চগড়ে শুরু হয়েছে এন্টিজেন টেস্ট

মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে উদ্বোধন করা হয়েছে নোভেল করোনার ভাইরাস নির্ণয়ের দ্রততম পদ্ধতি এন্টিজেন টেষ্ট।

আজ শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা.আফরোজা বেগম রিনা আনুষ্ঠানিক ভাবে এন্টিজেন টেষ্টের উদ্বোধন করেন।

জানা যায়, নোভেল করোনা ভাইরাসের দ্রততম পদ্ধতি হলো এন্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে একটি স্ট্রীপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রত সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে পাওয়া যাবে ফলাফল। ইতিমধ্যে হাসপাতালের একজন মেডিকেল অফিসার, মেডিকল টেকনোলজিস্ট ও একজন পরিসংখ্যানবিদ প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তাদের নিয়ে এন্টিজেন টেস্ট সম্পন্নের লক্ষ্যে টিম গঠন করা হয়েছে এবং তারা দায়িত্ব পালন শুরু করেছে। এই এন্টিজেন টেষ্টের ফলে পিসিআর ল্যাবের উপর থেকে চাপ কমে আসবে লে ধারণা কর্তৃপক্ষের।

আজ প্রথম দিনে শুরুর দিক তিন জনের এন্টিজেন টেষ্ট করা হলে তাদের মধ্যে ২ জনের নেগেটিভ ও ১ জনের ফলাফল পজেটিভ আসে।

Share





Related News

Comments are Closed