পঞ্চগড়ে আখচাষী ও শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চিনিকলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সংশ্লিষ্ট আখচাষী ও শ্রমিক কর্মচারীরা।
আজ শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ করে আখচাষী ও শ্রমিক কর্মচারীরা। এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে পঞ্চগড় চিনিকল চালু রাখার দাবী জানান।
পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আখচাষী কাজী মিজানুর রহমানসহ শ্রমিক কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মিল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আখচাষী ও শ্রমিক কর্মচারীরা।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed