সিলেট নগরীতে নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আখালিয়ায় আবর্জনায় পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানার একদল পুলিশ এ লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।
তিনি জানান, নগরীর আখালিয়া তপুবন আবাসিক এলাকায় বিজিবি গেইটের বিপরীতে ময়লা-আবর্জনা ফেলার স্থানে অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
ওসি সেলিম মিয়া বলেন, নবজাতকটি একদিনের ছেলে শিশুর। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা ২টার দিকে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed