২৩ ঘণ্টা পর সিলেট পথে রেলযোগাযোগ চালু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় গতকাল শনিবার বেলা ১২টার দিকে একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো তেইশ ঘণ্টা। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে আজ রোববার সকাল ১১টার দিকে সারাদেশের সাথে রেলযোগাযোগ চালু করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ।
তিনি বলেন, কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের উপর ছিটকে পড়া ওয়াগনগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর আজ সকাল এগারোটা থেকে চালু করা হয়েছে। গতকাল সিলেটের ট্রেনগুলো বাতিল করা হয়েছে। তবে সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে এসেছে ৷
তিনি বলেন, লাইনে কাজ আরও এক সপ্তাহ চলবে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার ৭ নভেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে চানমারী এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের ৭ টি বগি লাইনচ্যুত হয়। এতে ওয়াগন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed