Main Menu

সিলেটে ফেসবুক লাইভে এসে তরুনের আত্মহত্যা!

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগেযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সিলেট নগরীর দক্ষিন সুরমা এলাকার আলমপুরের ভাড়া বাসায় বুধবার (৪ নভেম্বর) রাতে আত্মহত্যা করেছে এক যুবক প্রেমিক। তার নাম আলহাজ উদ্দিন (১৯)। তিনি জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জস্থ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। কলেজ পড়ুয়া এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, ঘটনাটি ঘটেছে সিলেট শহরের মোগলাবাজার থানা এলাকায়। জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছে।

Manual2 Ad Code

পরিবারের সদস্যরা জানান, আলহাজ উদ্দিন সিলেট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশনে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তারা আত্মহত্যার সঠিক কোনো কারণ জানাতে না পারলেও মৃত্যুর পূর্বে আলহাজ উদ্দিন ফেসবুক লাইভে এসে একটি মেয়ের প্রতি অভিমানের কথা প্রকাশ করেছে বলে জানান।

Manual8 Ad Code

সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে আলহাজ উদ্দিন লিখেছেন, ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না, ঠকে যাবে।’ ওই স্ট্যাটাস দেওয়ার প্রায় একঘন্টা পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। ফেসবুক কর্তৃপক্ষ আত্মহননের লাইভ ভিডিওটি সরিয়ে ফেলেছে এবং বর্তমানে তার আইডি বন্ধ রয়েছে।

নিহতের চাচা আফজল হোসেন জানান, সাউন্ডবক্সে গান বাজিয়ে আত্মহত্যা করায় পরিবারের লোকজন কিছু বুঝতে পারেননি। তিনি তার ভাতিজার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

জানা গেছে, আলহাজ উদ্দিনের সাথে নুসরাত পূর্ণতা নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিলো। বেশ কয়েকদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিলো। এর রেশ ধরেই বুধবার রাতে ফেসবুকে নিজের আইডি থেকে গত ৩১ অক্টোবর তোলা তার এবং নুসরাতের একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন আলহাজ। ক্যাপশনে লিখেন ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সব কিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনো ভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না, ঠকে যাবে’।

এর পরপরই রাত আনুমানিক পৌণে ৮টায় ফেসবুক লাইভে আসেন তিনি। আলমপুরের ফজলু মিয়ার কলোনির ভাড়া বাসার শয়নকক্ষে সিলিংয়ের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাত ৯টার দিকে। তিনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন তখন রুমে থাকা সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজছিলো। আলহাজের আত্মহত্যার লাইভ ভিডিও অর্ধশতাধিক ফেসবুক ব্যবহারকারী সরাসরি দেখেছেন। তবে তাৎক্ষণিক ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় মোগলাবাজার থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাহাবুল ইসলাম।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code