বাংলাদেশ থেকে চীনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের কারণে বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না। তবে, কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এ নোটিশের আওতাভুক্ত হবে না।
এছাড়া, জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে পোস্টে বলা হয়। আজকের পরে ইস্যু করা ভিসা প্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশও এ নোটিশের আওতাভুক্ত হবে না।
দূতাবাস জানায়, স্থগিতাদেশটি মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ। ব্যবস্থাগুলো পরিবর্তিত পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী যেকোনো পরিবর্তন সময় মতো জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed