Main Menu

কমলগঞ্জে রাজ মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রাজ মৌমাছির কামড়ে ফিরোজ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বৃদ্ধের বাড়ি মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সদস্যরা ও সুরানন্দপুর গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ির কাছের একটি রাস্তা দিয়ে বৃদ্ধ ফিরোজ মিয়া যাবার পথে একদল রাজ মৌমাছি তার সারা দেহে আক্রমণ করে। রাজ মৌমাছির কামড়ে তিনি মাটিতে লুটে পড়ে গুরুতরভাবে আহত হন। তার সারা দেহে অসংখ্য কামড়ের চিন্থ ছিল। পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

মুন্সীবাজার ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code