গাজীপুরে দুই হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নানা অনিয়মের অভিযোগে বেসরকারী হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার অভিযানকালে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় দুইটি বেসরকারী হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে বিভিন্ন অসংগতিসহ অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সার্জারি সরঞ্জাম পান। এছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে মেডিকেল শর্ত মানা হয়নি । গত প্রায় ছয় বছর ধরে অবৈধভাবে হাসপাতালটি পরিচালনা করা হচ্ছিলো। এসব অভিযোগে হাসপাতালটিকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে ভ্রামমান আদালত।
এদিকে, পাশের সেবা জেনারেল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ব্যবস্থাপানায় নানা অনিয়ম থাকায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, আগামী ২৩ শে আগস্টের মধ্যে লাইসেন্স নিতে ব্যর্থ হাসপাতালগুলো বন্ধ করে দেয়া হবে । কোনভাবেই স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া, গাজীপুর র্যাব-১ এর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed