সিলেটে কুরিয়ার সার্ভিস থেকে অবৈধ সিগারেট জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর নাউওরপুলস্থ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি আটক করা হয়েছে।
গত শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় সিলেট কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সাইজ বিভাগ ওই নকল সিগারেট ও নকল বিড়ি জব্দ করে।
আটককৃত সিগারেটের মধ্যে রয়েছে পুরবি ব্র্যান্ডের ৪০ হাজার শলাকা, ডারবি ব্র্যান্ডের নকল ১ লাখ শলাকা। এছাড়াও ১ লাখ ৮ হাজার পিস নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িও আটক করা হয়। যার বাজারমুল্য আনুমানিক ৮ লাখ টাকা। অধিকতর তদন্তের জন্য কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ নকল সিগারেট ও বিড়ি নিজেদের হেফাজতে রেখেছে। এই ধরনের নকল সিগারেট-বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণের কারণে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
সিলেট কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সাইজ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে যে, শনিবার আটককৃত অবৈধ সিগারেট ও বিড়ি তাঁদের হেফাজতে রয়েছে। সিলেট কাস্টমসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ ব্যাপারে ফৌজদারি মামলা করা হবে।’
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed