একটি আমের দাম ২ লাখ ৭২ হাজার টাকা!
বিচিত্র ডেস্ক: বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু একটি ফল হচ্ছে আম। বর্তমানে আমাদের হাটবাজারে সহজলভ্য এই আম। স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিতে কোনও বিকল্প নেই, তাই তাকে বলা হয় ফলের রাজা।
বাংলাদেশে অনেক রকমের আম রয়েছে। তবে পৃথিবীর সব থেকে দামি আম কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। সেই আম এক কেজি কিনতে গিয়ে অনেক ধনী ব্যক্তিও ঢোঁক গিলেন।
পৃথিবীর সব থেকে দামি এই আমের নাম ‘তাইও নো তামাগো’, যার মানে Egg of the sun. এটির চাষ হয় জাপানের মায়াজাকি অঞ্চলে।
দেশটিতে প্রতি বছর প্রথম ফলন করা আম নিলামে তোলা হয়। আর সেই আম বিক্রি আকাশছোঁয়া দামে। তবে এই আমের ফলন আর পাঁচটা প্রজাতির আমের মতো হয় না। অর্ডারের উপর নির্ভর করে এই আমের ফলন।
এই প্রজাতির আম অর্ধেক লাল, অর্ধেক হলুদ। জাপানে এই প্রজাতির আমের ফলন হয় গরম ও শীতের মাঝে। আর সেই জন্যই এই আমের দাম এমন চড়া হয়।
এই আমের সবচেয়ে বেশি দাম উঠেছিল ২০১৭ সালে। সেবছর এই প্রজাতির দুটি আমের নিলামে দাম উঠেছিল ৩৬০০ ডলার। অর্থাৎ প্রায় দুই লাখ ৭২ হাজার টাকা। সেবার প্রতিটি আমের ওজন ছিল ৩৫০ গ্রাম। অর্থাৎ মাত্র ৭০০ গ্রাম আমের দাম দুই লাখ ৭২ হাজার টাকা।
ভাবছেন? কী এমন আম যে যার দাম প্রায় ৩ লাখ টাকা। কারণ, এই আমের চাষ করতে চাষীকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।
প্রতিটি আম গাছে থাকাকালীনই ছোট জালে জড়িয়ে রাখা হয়। তারপর আমগুলিকে নির্দিষ্ট পজিশনে রাখা হয়। এতে করে সূর্যের আলো আমের একটি নির্দিষ্ট অংশে পড়ে। তা ছাড়া আমগুলিকে গাছ থেকে মাটিতে পড়তে দেওয়া হয় না। তারও ব্যবস্থা করা হয়। বিশেষ পদ্ধতি অবলম্বন করে আমের এক পাশে রুবি রেড রং ধরানো হয়। আর স্বাদের কথা বলাবাহুল্য। যেমন দাম তেমনই তার স্বাদ ও গন্ধ।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed