Main Menu

২টি হাসপাতাল ভর্তি নেয়নি, অনিল সুরির মৃত্যু

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: করোনায় মৃত্যু হল বলিউডের প্রযোজক অনিল সুরির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। অনিল সুরির ভাই রাজীব সুরির অভিযোগ, বেড নেই বলে অনিল সুরিকে ভর্তি নেয়নি মুম্বইয়ের লীলাবতি ও হিন্দুজা হাসপাতাল।

Manual6 Ad Code

রাজিব সুরি পিটিআই-কে জানিয়েছেন, ”গত ২ জুন থেকে জ্বর হয়েছিল অনিল সুরির। কিন্তু পরের দিনই তাঁর অবস্থার অবনতি হয়। তাঁর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। হিন্দুজা ও লীলাবতি দুই হাসপাতালই বেড নেই জানিয়ে তাঁকে ভর্তি নিতে চায়নি। ৩ জুন বুধবার রাতে তাঁকে একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। উনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধেয় তাঁরা বলেন, কিছু সমস্যা রয়েছে। তাই ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সন্ধে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়।”

শুক্রবারই (৫ জুন) ওশিওয়ারা শশ্মানে অনিল সুরির শেষকৃত্য সম্পন্ন হয়। যেখানে তাঁর পরিবারের মাত্র ৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বেশ কিছু হিন্দু সিনেমা প্রযোজনা করেছেন অনিল সুরি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘রাজ তিলক’ ও ‘কর্মযোগী’। এছাড়া তিনি সদ্য প্রয়াত বাসু চ্যাটার্জি পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘মঞ্জিল’ সিনেমাটিও প্রযোজনা করেন। গত বৃহস্পতিবার (৪ জুন) প্রয়াত হন বাসু চ্যাটার্জিও।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code