‘বিপর্যয়’ আসছে না তো, ৩০ দিনে তিন গ্রহণ!
প্রযুক্তি ডেস্ক : একেবারেই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে দুই বাংলার আকাশ। ৩০ দিনের মধ্যে আকাশে দেখা যাবে তিন-তিনটি গ্রহণ। এযাবৎ কাল কবে এমন ঘটনা ঘটেছে. তা মনে করতে পারছেন না কেউই। এখন প্রশ্ন এই মহাজাগতিক ঘটনা কি মানবজীবনে কোনও প্রভাব ফেলতে চলেছে। তা নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন বিজ্ঞানী ও জ্যোতিষীরা ।
৫ জুন শুক্রবার ছিলো চন্দ্রগ্রহণ। এবার প্রতিচ্ছায়া গ্রহণ দেখা যাবে আকাশে। তা নিয়ে উন্মাদনা রয়েছে প্রকৃতিপ্রেমীদের। পরিবেশ দিবসে এই গ্রহণ অন্যমাত্রা এনেছে। রাতের আকাশে মহাজাগতিক এই ঘটনার আগে সকলের চিন্তা, ৩০ দিনের মধ্যেই আরও দুটি গ্রহণ রয়েছে। কেন এই গ্রহণ প্রবণতা? তবে কি ফের কোনও বিপর্যয় আসতে চলেছে।
বর্তমানে করোনা মহামারী চলছে বিশ্বজুড়ে। তার মধ্যেই বাংলায় বয়ে গিয়েছে সুপার সাইক্নোন আম্পান। আবার মুম্বাইয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। অস্ট্রেলিয়াতেও ঘূর্ণিঝড় ম্যাঙ্গা তাণ্ডব চালিয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত। তাই গ্রহণের এহেন প্রবণতা দেখে জনমানসে এমন ধারণা উপনীত হয়েছে যে, বোধহয় কোনও বড়সড় বিপর্যয় আসতে চলেছে ফের।
বিজ্ঞান বলছে, গ্রহণ মানবজীবনে কোনও প্রভাব ফেলে না। তাই চিন্তার কিছু নেই। এবারও কোনও প্রভাব ফেলবে না গ্রহণ। সে যতবারই হোক না কেন, গ্রহণ হবে স্বাভাবিক নিয়ম। এটাই প্রাকৃতিক নিয়ম। তাই ভয় পাওয়ার কিছই নেই। আকাশের বুকে এই মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ করাই শ্রেয়।
তবে শাস্ত্র বলছে একটু ভিন্ন। গ্রহণের এই পরিলক্ষণ দেখে জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা, ঘনঘন এই গ্রহণ কোনও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে পারে। এটা সুলক্ষণ নয়। আগে কখনই এমন গ্রহণ প্রবহণতা দেখা যায়নি। মাত্র ৩০ দিনের মধ্যে তিন-তিনটি গ্রহণ! ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত একটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। ফলে সাবধানা অবলম্বন করে চলা উচিত।
৫ জুন শুক্রবার প্রতিচ্ছায়া চন্দ্রগ্হণ হয়। এরপর ২১ জুন হবে সূর্যগ্রহণ। আর ৫ জুলাই ফের চন্দ্রগ্রহণ। একমাসেই তিন-তিনটি মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। একই আকাশে দু’বার চন্দ্রগ্রহণ ও একবার সূর্যগ্রহণ দেখা য়াবে এক মাসের মধ্যেই। ২০২০-র ৫ জুন থেকে ৫ জুলাই এমন বিরল দৃশ্য ঘটতে চলেছে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed