শ্রীমঙ্গলে বানর হত্যায় তিনজনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বানরকে গলাটিপে নির্মমভাবে হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মৌলভীবাজার বন বিভাগ।
বন্যপ্রাণী হত্যা মামলার আসামিরা হলেন, সাহেব আলী, জামাল মিয়া ও কুদ্দুছ মিয়া। তারা শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ার বাসিন্দা। সম্প্রতি ওই গ্রামে গলাটিপে বানর হত্যার ঘটনা ঘটে।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন সোমবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বানর হত্যার বিষয়টি তদন্ত করেন। তদন্তপূর্বক মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করেন তিনি।
তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এ ৬ ও ৩৯ ধারায় তিনজনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৩।
প্রসঙ্গত. গত ৩১ মার্চ একটি বানর পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লাইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়া গ্রামে চলে আসে। পরে বানরটিকে আটক করে কুদ্দুছ মিয়া, জামাল মিয়া ও সাহেব আলী মিলে গলায় লোহার চিকন তার পেঁচিয়ে গলাটিপে নির্মমভাবে হত্যা করে। বানরটিকে হত্যার নৃশংস সেই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় এবং এই নির্মম হত্যাকান্ডের বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed