Main Menu

মধ্যপ্রাচ্যে আটকা শতাধিক প্রবাসী বাংলাদেশীর লাশ

Manual3 Ad Code

হাজী আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাত থেকে: লক্ষ লক্ষ বাংলাদেশীদের কর্মস্থল সংযুক্ত আরব আমিরাত। সে হিসেবে আরব আমরিাতের বাংলাদেশী প্রবাসীরা আছে নানা সমস্যায়৷ বর্তমানে নোবেল করোনা ভাইরাসের কারণে প্রচন্ড সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করছেন দেশটিতে অবস্তানরত প্রবাসী বাংলাদেশীরা। করোনার ভয়াবহ আক্রমণ এর ভয়ে বিপুল সংখ্যক বাংলাদেশী মানবেতর জীবনযাপন করছেন। এমনকি খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের মাঝে। আমিরাতে অবস্থানরত বাংলাদেশী একটি মানবিক সংগঠন এসময়ে দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণও করেছে এবং তারা তা অব্যাহত রেখেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের দূতাবাসগুলো সরকারের নির্দেশনায় ত্রাণবিতরণসহ সাধ্যমত সকল কার্যক্রম পরিচালনা করছেন, খোঁজ-খবর নিচ্ছেন প্রতিনিয়ত প্রবাসী বাংলাদেশীদের।

এই ভয়াবহ পরিস্থিতিতে মৃত মানুষের লাশ সমাধি করা নিয়ে সংকটের মাঝে আটকে আছে আমিরাতে প্রায় শতাধিক বাংলাদেশীর লাশ। বিভিন্ন রোগে মৃত্যুররণ করা আমিরাতে বাংলাদেশী প্রবাসী মানুষের এই লাশগুলো মর্গেই পড়ে আছে। করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় আরব আমিরাত থেকে বাংলাদেশীদের লাশ পাঠানো যাচ্ছে না স্বজনদের কাছে।

Manual6 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম বলেন, কয়েকজন বাংলাদেশির লাশ দেশে পাঠাতে গিয়ে ঐ কমিউনিটি নেতারা ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন, শুধু দুবাইতেই ৪৬ জনের বেশি প্রবাসীর লাশ বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে আছে। আবুধাবি, আল আইন, শারজাহ ও অন্যান্য শহরের হাসপাতালের মর্গেও বাংলাদেশিদের লাশ রয়েছে বলে এ প্রবাসী সংগঠক মত প্রকাশ করেছেন।এবং সবমিলিয়ে প্রায় একশ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো যায়নি বলে তাঁর ধারণা।

Manual3 Ad Code

নোবেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে ২১ মার্চ থেকে আমিরাতের সাথে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে বাংলাদেশ-এর। তার আগে থেকেই দেশটির বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশিদের লাশ দেশে পাঠানোর অপেক্ষায় ছিল বাংলাদেশ দূতাবাস।

Manual5 Ad Code

সম্প্রতি দুই দফায় বিশেষ ফ্লাইটযোগে আমিরাত থেকে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অবৈধভাবে বসবাসকারী ও সাধারণ অপরাধী মোট ৩১২ জন বাংলাদেশিকে স্থানীয় বিভিন্ন কারাগার থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code