দিনাজপুরে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৪৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা বুধবার রাত ১১ টায় দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালীর বনতারা এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে শহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটকসহ ৪৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতার শহিদুল ইসলাম বনতারা (গংগা প্রসাদ) এলাকার হাসান আলীর ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed