Main Menu

সুনামগঞ্জে ১০ বছর বয়সী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘরের ভেতর থেকে তাসলিমা আক্তার (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (২৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামের দিনমজুর তারা মিয়ার মেয়ে শিশু তাসলিমা আক্তার।

শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিজেদের বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁছানো মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার মা চিৎকার দেন।

ধর্মপাশা থানার এসআই মনিরুল ইসলাম জানান, ওই শিশুটি কি করণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি রবিবার সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed