সিলেট ছাড়লেন আরো ১৬০ ব্রিটিশ নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ছাড়লেন আরো ১৬০ ব্রিটিশ নাগরিক। করোনাভাইরাসের কারণে সিলেটে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য এটিই শেষ ফ্লাইট বলে জানা গেছে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকায় গেছে। ফ্লাইটে যাত্রী ছিলেন ১৬০ জন।
সূত্র জানায়, এসব যাত্রীদের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে একটি ফ্লাইট তাদের নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হবে।
জানা গেছে, যুক্তরাজ্য প্রথমবারের মতো গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফিরিয়ে নেয়। এরপর ২৩ এপ্রিল ১৭৭ নাগরিককে, ২৫ এপ্রিল ১৭১ জনকে, ২৬ এপ্রিল ১৬৮ জনকে, ২৯ এপ্রিল ২১০ জনকে, ১ মে ২১৫ জনকে, গত ৩ মে ২১৩ জনকে এবং ৫ মে ২৩৬ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরায় যুক্তরাজ্য।
তন্মধ্যে সিলেট থেকে ওই ৭ ফ্লাইটে যান ৯৫৯ জন ব্রিটিশ নাগরিক।
এদিকে গত সোমবার ফেসবুকে এক ভিডিওবার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার জানান, বৃহস্পতিবারের ফ্লাইটই হচ্ছে শেষ ফ্লাইট। এরপর আর কোনো বিশেষ ফ্লাইটের চিন্তা তাদের নেই।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed