Main Menu

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুলু নামের এক যুবক নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি- নিহত বুলু আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার কাগাবালা ইউনিয়নের গুরুতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বুলুর বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলায় বলে জানা গেছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় নাজিরাবাদ ইউনিয়নের খালেক মাস্টারের বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাচ্ছিল ১০-১২ সদস্যের একটি দল। এসময় বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ডাকাতি করে পালানোর সময় ডাকাতদলের পিছু নেয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত বুলু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ঘটনাস্থল থেকে ডাকাতির মালামলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed