কুমিল্লায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ ফেব্রয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন- পথচারী দাউদকান্দির সহিদ মোল্লা, বাসযাত্রী ঢাকার কেরানীগঞ্জের শফিকুল ইসলাম ও মুঞ্জিগঞ্জ জেলার রমজান আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, পিকনিক শেষ করে খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের বাসটিতে চড়ে কক্সবাজার থেকে একদল ঢাকায় ফিরছিল। বাসটি বেপরোয়া গতিতে চলছিল। জিংলাতলী এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
খবরে পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের চাপাপড়া পথচারী ও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দাউদকান্দি ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পথচারী ও দুই বাসযাত্রীর মৃত্যু ঘটে। বাকিরা চিকিৎসাধানী রয়েছেন বলে তিনি জানান।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed