Main Menu

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সিনথিয়া আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের নোয়াবাদ মাঠে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত সিনথিয়া আক্তার ওই এলাকার রূপম মিয়ার মেয়ে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল সিনথিয়া। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

Share





Related News

Comments are Closed