Main Menu

দোয়ারাবাজারে অটোরিকশার ধাক্কায় নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. বাবুল মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত আকমত আলীর ছেলে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নোয়ারাই-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টায় বাংলাবাজার এলাকার রাস্তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাজারের ভেতর দিয়ে যাচ্ছিল। এ সময় কৃষক মো. বাবুল মিয়া রাস্তায় দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলেন। হঠাৎ করেই অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ছাতক উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, বাংলাবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. বাবুল মিয়া নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ছাতক থানার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed