Main Menu

দোয়ারাবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামে পানিতে ডুবে মারা গেছেন এক যুবক।

শুক্রবার (২৮ ফেব্রুয়ার) দুপুরে এ ঘটনা ঘটেছে।

ওই যুবকের নাম মো. মাসুক মিয়া (২২)। তিনি ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাসুক মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার কাউকে না জানিয়ে গোসল করতে গিয়ে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হলে তিনি পানিতে ডুবে মারা যান। পরিবারের অন্য সদস্যরা গোসল করতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। মাসুকের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম মাস্টার বলেন, মাসুক মিয়া মৃগী রোগী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তাকে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed