Main Menu

জকিগঞ্জে ৩০৬৫ পিস ইয়াবাসহ আটক ১

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে ৩ হাজার ৬৫ পিস ইয়াবাসহ কাওসার আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জকিগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের মোবাইল টাওয়ারের সামন থেকে তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ষোলটি বায়ুরোধক পলিব্যাগের ভিতর হতে মোট ৩ হাজার ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাওসার আহমেদ জকিগঞ্জ উপজেলার মুমিনপুর গ্রামের আব্দুল করিমের পুত্র।

Manual3 Ad Code

এই ঘটনায় এসআই মো. মিজানুর রহমান বাদি হয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা করতে থানা পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code