Main Menu

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

পৌরসভা মিলনায়তনে শুক্রবার (২১ জুন) রাতে মেয়র শফি আলম ইউনুছ এক সংবাদ সম্মেলনে ৫২ কোটি ৮০ লাখ ৯ হাজার ১৭ টাকা ৪৬ পয়সার বাজেট ঘোষণা করেন।

পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীমের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ ও প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু প্রমুখ।

লিখিত বাজেট পাঠ করেন পৌর সচিব শরদিন্দু রায়। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ৫২ কোটি ৮০ লাখ ৯ হাজার ১৭ টাকা ৪৬ পয়সা ও ব্যয় ৫২ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৬ শত ৩০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩২ লাখ ১০ হাজার ৩৮৭ টাকা ৪৬ পয়সা।

বাজেট ঘোষণাকালে অন্যান্যের মধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed