Main Menu

সিলেটে দোকানে চুরি, ৩৩ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালদিঘীরপারের নতুন মার্কেটের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চুরেরা ৩৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে লালদিঘীরপার নতুন মার্কেটের মেসার্স সেলিম স্টোর নামের দোকানটিতে চুরির ঘটনাটি ঘটে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় নতুন মার্কেটের মেসার্স সেলিম স্টোর নামের দোকানটিতে চোরদল দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বেনসন ১৮ মাস্টার কার্টুন, স্টার ১১ মাস্টার কার্টুন, কেপ্টেন ৫ মাস্টার কাটুন লুট করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি এ ঘটনায় তার প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের মালামাল লুট হয়েছে।

বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ কামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed