Main Menu

কমলগঞ্জে দিঘীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দিঘীর পানিতে ডুবে তীর্থ গোস্বামী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৬ জুন) দুপুর পৌনে ১টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের দর্গাহপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কবি নিখিল কান্তি গোস্বামীর ছোট পুত্র তীর্থ গোস্বামী (৮) বাড়ির সকলের অজান্তে পার্শ্ববর্তী দিঘীতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে দিঘীর পাড়ে তার পরনের জুতা দেখতে পান। সাথে সাথে পরিবারের সদস্য ও পার্শ্ববর্তী লোকজন জাল দিয়ে খোঁজতে গিয়ে তীর্থকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এবিএম সাজেদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed