Main Menu

কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জ্যাকান্দি গ্রাম থেকে ফাহাদ মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাহাদ মিয়া জ্যাকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১ জুন) ভোররাতে ফাহাদের মা ও বাবা সাহ্‌রি খাওয়ার জন্য ফাহাদকে ডাকলে ফাহাদের কক্ষ থেকে কোনো ধরনের সাড়াশব্দ না পাওয়ায় তারা ঘরের কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে দেখেন যে ফাহাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

ফাহাদ মিয়ার চাচা তাজুল ইসলাম জানান, ফাহাদ কিছুটা মানসিক রোগে ভুগছিল। সে এম সাইফুর রহমান জগৎসী স্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়াশোনা করত।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নোমান আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed