ঈদে পর্যটকদের জন্য ভোলাগঞ্জে বিশেষ নিরাপত্তা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আর মাত্র কয়েকদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জিরো লাইনের সাদাপাথর হলো পর্যটকদের আকর্ষণীয় একটি জায়গা। প্রতি বছর সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করতে হাজারো দর্শনার্থী পর্যটক ছুটে আসেন এই জিরো পয়েন্টে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ভোলাগঞ্জে পরিদর্শনে এসে দশ নম্বর থেকে সাদা পাথর (জিরো পয়েন্ট) আসা যাওয়া নৌকা ভাড়া (ইঞ্জিন চালিত) ৮০০ টাকা নির্ধারণ করেছেন। প্রতি নৌকায় সর্বোচ্চ আটজন লোক উঠানো যাবে। এছাড়া ৪ জুন থেকে এক সপ্তাহ পর্যন্ত পুলিশ ও বিজিবির সমন্বয়ে ভোলাগঞ্জ পর্যটন এলাকা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে।
শনিবার (১ জুন) দুপুরে ভোলাগঞ্জ পর্যটন এলাকা পরির্দশন করে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ-বিজিবি, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের নেতৃবৃন্দ ও নৌকা চালক সমিতির সদস্যদের উপস্থিতিতে এমন সিদ্ধান্তের কথা জনান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন, বিজিবির ক্যাম্প কমান্ডার ফারুক আহমদ, ইউপি সদস্য দুলাল মিয়া দুলা, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ আব্দুছ ছালাম বাবুল, পাড়ুয়া ছাত্রর কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed