সিলেটে ফেল থেকে পাস করেছে ৩৭ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে ১৫৭ জন শিক্ষার্থীর।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ মে পর্যন্ত ১০ হাজার ৫৪১ জনের উত্তরপত্র পুনঃমূল্যায়ন আবেদন জমা নেওয়া হয়।
শনিবার (১ জুন) পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়েছে। নিরীক্ষণে পাস করা ১৫৭ জনের মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ১৩২ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২২ জন, ফেল থেকে পাস করেছে ৩৭ জন এবং জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মার্ক পরিবর্তন হয়েছে ২২ জনের।
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ন চেয়ে আবেদনকারীদের বেশির ভাগ গণিত বিষয়ে খাতা পুনঃমূল্যায়ন চেয়েছিলেন।
গত ৬ মে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবার বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮০ হাজার ১৬২ জন।
গণিতে ভরাডুবির কারণে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৭০ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে তলানিতে অবস্থান করে সিলেট শিক্ষা বোর্ড।
এ বছর গণিতে ১ লাখ ৬ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৭৯ হাজার ৮৬৯ জন। শুধু গণিতেই ফেল করেছে ২৬ হাজার ২৩৩ জন শিক্ষার্থী। গণিতে বেশি ফেল করায় সূচকে ২ শতাংশ পিছিয়ে সিলেট বোর্ড। এবার গণিতে পাসের হার ৭৫ দশমিক ২৮ শতাংশ। গত বছর (২০১৮) ছিল ৭৬ দশমিক ৬১ শতাংশ।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed