একসঙ্গে ১৪ প্রেমিকার সাথে প্রেম, অতপর…
বৈশাখী নিউজ ডেস্ক: একসঙ্গে প্রায় ১৪ জন প্রেমিকার সাথে প্রেম করছিলেন ১৮ বছরের যুবক রাকিব। বিষয়টি জেনে যায় প্রেমিকা দল, তারা জোট বেঁধে হানা দেয় প্রেমিকের বাড়িতে। হঠাৎ ১৪ প্রেমিকাকে একসাথে নিজের বাড়িতে দেখেই জ্ঞান হারিয়ে ফেলে প্রেমিক রাকিব। সে এখন হাসপাতালের কোমায় চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
ভারতীয় একটি বাংলা দৈনিকের সংবাদে বলা হচ্ছে, রাকিব নামের ওই যুবক বেশ কয়েক মাস ধরে প্রেম চালিয়ে যাচ্ছিল। তার মোবাইলে বেবি গার্ল এক দুই তিন; এভাবে ১৪ জনের ফোন নম্বর সেভ করা ছিল। সকলের সাথে সময় নিয়ে কথাও বলত। মাঝে মধ্যে তাদের সাথে আলাদা আলাদা করে দেখাও করত।
কিন্তু ওই ১৪ প্রেমিকার জরিনা নামের একজনের সাঙ্গে ঝামেলা শুরু হয় রাকিবের। তারপরেই অন্যান্য প্রেমিকাদের মধ্যে বিষয়টি জানাজানি হতে শুরু করে।
আর জরিনাই পরিকল্পনা করে সবাইকে নিয়ে রাকিবের বাড়িতে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে এক সাথে ১৪ জন প্রেমিকাকে দেখে ঘাবড়ে যায় সে। সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর বাড়ির লোকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় রাকিব কোমায় চলে গেছে। এখনও তার চিকিৎসা চলছে।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed