Main Menu

ফেঞ্চুগঞ্জে গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে সরকারি খাসজমি থেকে প্রভাবশালীরা গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার ভূমিহীন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে কাছ কর্তন এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ভূমি বন্দোবস্তের জন্য আবেদনকারী তিন শতাধিক ভূমিহীর পরিবারের নারী, পুরুষ ও শিশুরা।

জানা যায়, উপজেলার গংগাপুর এলাকার কুশিয়ারা নদীর তীরবর্তী রাজনপুর মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে সম্প্রতি স্থানীয় প্রভাবশালীরা একাধিক গাছকর্তন করে এবং বড় আকারের কয়েটি গাছ কেটে রাতের আধাঁরে অন্যত্র নিয়ে যায়।

গাছকর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করে গংগাপুর, লামা গংগাপুর, উজান গংগাপুর, সুলতানপুর, মানিকোনা, ভেলকোনা, গয়াসি গ্রামের ভূমিহীন পরিবারগুলো।

মানববন্ধনে অংশ নেওয়া লামা গংগাপুরের প্রমিলা বিশ্বাস বলেন, ‘ আমরা যে জায়গায় থাকি সে জায়গা সরকারের। তারা গাছ কাটছে সরকারের। আমরা বন্দোবস্তের জন্য সরকারের কাছে আবেদন করেছি।’

সুলতান পুরের ভূমিহীন কুদরত অলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কেউ গাছ রোপন করছে না। এখানে এমনি এমনি সরকারি জায়গায় গাছ উঠছে। আমরা এই জায়গা বন্দোবস্তের জন্য আবেদন করেছি, এখানে কেউ গাছ কাটতে পারে না।’

গংগাপুর গ্রামের কাজী নুর উদ্দিন বলেন, ‘প্রাকৃতিগতভাবে এখানে গাছ বেড়েছে। স্থানীয় প্রভাবশালী ভূমি খেকোরা খাস জমি ভোগ দখল করে আসছে। যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকার ভূমিহীনরা লিখিত আবেদন করেছেন।’

Share





Related News

Comments are Closed