বিশ্বনাথে ২ ডাকাত গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো শেখ হাছন আলী (৩১) ও মো. মুহিবুর রহমান মুহিব (২২)।
মঙ্গলবার বেলা ১টায় সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহবুবুল আলম বলেন, আটককৃত ডাকাত শেখ হাছন আলী সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার মোল্লারগাঁও এলাকার মৃত শেখ মিছির আলীর ছেলে ও মো. মুহিবুর রহমান মুহিব জালালাবাদ থানার লালারগাঁও চৌধুরী গাঁও এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। সোমবার রাতে বিশ্বনাথ থানা পুলিশ লামাকাজী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও একটি শাবল উদ্ধার করা হয়।
১৩ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথের ইসলামগাঁও গ্রামে আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলীর বাড়িতে ডাকাতি হয়। নগদ ১ লাখ ৭১ হাজার টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ ৩৭ হাজার টাকার মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় বিশ্বনাথ থানায় ১২(২)২০১৯ মামলা দায়ের করা হয়। এ মামলায় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ অভিযান চালিয়ে ডাকাতদের আটক করেন।
এ মামলায় প্রধান আসামী আমির আলীকে গত ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার করে পুলিশ। আটক আমিরের স্বীকারোক্তিতেই ডাকাত শেখ হাছন আলী ও মো. মুহিবুর রহমান মুহিবকে গ্রেফতার করা হয়।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed