Main Menu

চট্টগ্রামে জঙ্গি আস্তানা থেকে ২জনের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাব-৭। অভিযানে ২ জঙ্গি নিহতসহ বিপুল পরিমাণ বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযানে বোম্ব বিস্ফোরণে ২ জঙ্গি নিহত হয়েছেন। বিপুল পরিমাণ বোমা ও গুলি উদ্ধার হয়েছে। ৫টি বোমা নিস্ক্রিয় করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম চট্টগ্রামের ওই এলাকায় তারা নাশকতা করার পরিকল্পনা করেছিল। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের সঙ্গে রাত ১টা থেকে ভোর পর্যন্ত গুলিবিনিময় হয়। এসময় একটি বিস্ফোরণও হয়েছে।’

এর আগে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান জানান, জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় মইনউদ্দিন চৌধুরী পেট্রলপাম্পের সামনে মাজহারুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ম্যানশন নামক একটি বাড়িতে এ অভিযান চলে। সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িটিকে কেন্দ্র করে কয়েকটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Share





Related News

Comments are Closed