চবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান (স্নাতক) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শেষ হচ্ছে ৬ অক্টোবর শনিবার। তবে রবিবার (৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন।
তিনি জানান, ৬ অক্টোবর রাত ১২ টায় অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। তবে পরদিন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষার্থী অনলাইনে ভর্তি আবেদন করেছে তারা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।’
ভর্তি আবেদনের সময়বৃদ্ধি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূ্ত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মোট আবেদন করেছে ১ লক্ষ ৪ হাজার ৩৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সময়সীমা শেষ হওয়ার পূর্বে আবেদন সংখ্যা আরো বাড়তে পারে বলে জানায় সূত্রটি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে ৩২ হাজার ৬০৯ জন ‘বি’ ইউনিটে ২৪ হাজার ৭৩৩ জন ‘সি’ ইউনিটে ৯ হাজার ৪৯৮ জন ‘ডি’ ইউনিটে, ৩৪ হাজার ১৪২ জন, ‘বি১’ ইউনিটে, ১ হাজার ৪০৮ ‘ডি ১’ ইউনিটে ১ হাজার ৬৪৮ জন প্রার্থী আবেদন করেছে। তথ্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৪ টি ইউনিট ও ২ টি উপ-ইউনিটের মাধ্যমে ৯ টি অনুষদের অধীনে ৪৮ টি বিভাগ ও ৫ টি ইনিস্টটিউটে ৪১৮৯ টি সাধারণ ও ৭৩৭ টি কোটাসহ সর্বমোট ৪৯২৬ টি আসনে অনলাইনে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর, ‘ডি’ ইউনিটের ২৮ অক্টোবর, ‘এ’ ইউনিটের ২৯ অক্টোবর, ‘সি’ ইউনিটের ৩০ অক্টোবর। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
উপ-ইউনিটগুলোর মধ্যে ‘বি১’ এর পরীক্ষা ৩১ অক্টোবর সকাল ১০ টায় এবং, ‘ডি১’ এর পরীক্ষা একই দিন দুপুর আড়াইটায়। ভর্তির বিস্তারিত তথ্য http://admission.cu.ac.bd/ ওয়েবসাইট থেকে জানা যাবে।
Related News
সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনীRead More
সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছেRead More



Comments are Closed