Main Menu

ওসমানীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের খসরুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ধর্ষণের শিকার ঐ স্কুল ছাত্রী উপজেলার খসরুপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ শ্রেণির ঐ স্কুল ছাত্রী সকালে বাড়ির পাশে শাঁক তুলতে যায়। এসময় ইছমাইল ও তার সহযোগী একই গ্রামের হাফিজুর রহমান মেয়েটিকে ফুসলিয়ে নির্মাণাধীন একটি ঘরে নিয়ে দু’জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual1 Ad Code

এসময় শিশুটির আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশের পরামর্শে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়।

দুপুরে ওসমানীনগর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষক খসরুপুর গ্রামের উদ্দেক উল্যার ছেলে ইছমাইলকে (২৬) আটক করতে সক্ষম হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর ধর্ষক একই গ্রামের ছাদিক উল্যার ছেলে হাফিজুর রহমান পলাতক রয়েছে।

Manual1 Ad Code

ওসমানীনগর থানার ওসি আল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ধর্ষককে আটক করা হয়েছে এবং অপরজনকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। এঘটনায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code