সিলেটে বিপুল পরিমাণ জব্দ করা মাদক ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিভিন্ন মামলার নিষ্পত্তিকৃত আলামত হিসেবে জব্দ করা মাদক দ্রব্য ধ্বংস করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত মো. মামুনুর রহমান সিদ্দিকী ও এসি (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরীসহ কোর্ট মালখানায় কর্মরত অফিসার ও ফোর্সের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
এসএমপির মুখপাত্র, অতিরিক্ত উপ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব এই খবর জানিয়েছেন।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে, ১৫ পুরিয়া ও ১৬ হাজার ৩শ ৭৬ কেজি গাঁজা, ৪১ বোতল ফেনসিডিল, ২৯ লিটার চোলাই ও ৪ বোতল ভারতীয় মদ, ৩শ ৩৯ পিস ইয়াবা, ৫শ পিস শেখ নাসির বিড়ি, ৬২ কেজি কারেন্ট জাল এবং ৩টি প্যাথিডিন ইনজেকশন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed